জুলাইয়ের সেই আইকনিক জার্সি পরেই শপথ নিলেন হাসনাত
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় ০২:২৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৩১ বার পড়া হয়েছে
উত্তাল জুলাইয়ে ফ্যাসিস্টের মসনদ কাঁপিয়ে দেওয়ার সময় যে জার্সি পরে রাজপথে ছিলেন জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ। সেই চিরচেনা জার্সিতে শপথ নিতে সংসদে গিয়েছেন তিনি।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে একই গাড়িতে সংসদ ভবনে প্রবেশ করেন তিনি।
তখন দেখা যায়, এনসিপি প্রধান নাহিদ ইসলাম নীল রঙের এক কালারের পাঞ্জাবি পরা এবং হাসনাত আব্দুল্লাহ তার সেই চিরচেনা সবুজ জার্সি পরা; যেটাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো আছে। সামনে ইংলিশ ডিপার্টেমেন্টের নাম।



















