ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রমজানের জন্য মেট্রোরেলের নতুন সূচি নির্ধারণ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে

পবিত্র রমজান উপলক্ষে মেট্রোরেলের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ১ রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত নতুন এই সূচি কার্যকর থাকবে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

নতুন সূচি অনুযায়ী, সাপ্তাহিক কর্মদিবসগুলোতে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। অন্যদিকে, মতিঝিল থেকে উত্তরা উত্তরের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। যাত্রীদের চাপের ওপর ভিত্তি করে বিভিন্ন সময়ে ট্রেনের বিরতি বা ‘হেডওয়ে’ নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৫ মিনিট ৩০ সেকেন্ড থেকে সর্বোচ্চ ২০ মিনিট পর্যন্ত।

ডিএমটিসিএল জানিয়েছে, রমজানের সময় ইফতারের প্রয়োজনে যাত্রীরা বিশেষ সুবিধা পাবেন। প্রতিটি যাত্রী মেট্রোট্রেন ও স্টেশন এলাকায় কেবল ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন মেঝেতে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং খালি বোতল অবশ্যই প্ল্যাটফর্ম বা স্টেশনের নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে। প্ল্যাটফর্ম, কনকোর্স বা ট্রেনের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, শুক্র-শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন বিদ্যমান সময়সূচি অপরিবর্তিত থাকবে।

নিউজটি শেয়ার করুন

রমজানের জন্য মেট্রোরেলের নতুন সূচি নির্ধারণ

আপডেট সময় ০৩:২২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬