প্রথম রোজায় এতিমদের সঙ্গে ইফতার করবেন জামায়াত আমির
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় ০৩:৪৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে
পবিত্র রমজানের প্রথম দিনে এতিমদের সঙ্গে ইফতার করবেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুর-১৩ নম্বরে গ্রান্ড প্রিন্স রেস্টুরেন্ট এতিমদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করেছে জামায়াতে ইসলামী। এতে জামায়াত আমির ছাড়াও দলের অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন।



















