ভোট কিনতে বাধা দেয়ার ক্ষোভে জামায়াত কর্মীকে বিএনপির ছুরিকাঘাত
- আপডেট সময় ০৪:৪৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮৮ বার পড়া হয়েছে
চট্টগ্রাম জেলার (সংসদীয় এলাকা চট্টগ্রাম-১৫) সাতকানিয়া থানার সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া ৮নং ওয়ার্ডের জামায়াতের কর্মী গিয়াস উদ্দীনকে ছুরিকাঘাত করছে বিএনপির কর্মীরা। শুক্রবার সোনাকানিয়া ইউনিয়নের এক বাজারে এ ঘটনা ঘটে। পরবর্তীতে ছুরিবিদ্ধ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি শাহিদুল ইসলাম বলেন, এটা মুলত নির্বাচন কেন্দ্রীক ইস্যু। নির্বাচনের আগের রাতে বিএনপি কর্মী শাহ আলম ও মিজানের নেতৃত্বে টাকা দিয়ে ভোট কিনতে এসেছিলো ধানের শীষের সমর্থকেরা। এ সময় গিয়াস ভাইয়েরা তাদের বাধা দিলে তারা পালিয়ে যায়। এই ক্ষোভেই গিয়াস ভাইয়ের উপর হামলা চালায় তারা। ঘটনার দিন গিয়াস উদ্দিন ভাই বাজারে যাওয়ার সময় রাস্তায় তাকে ছুরি মেরে দেয় এবং মাথায় বাড়ি মারে। এর পরেও তিনি দুই কিলোমিটারের মতো রাস্তা বাইক চালিয়ে চলে আসেন। পালিয়ে না আসলে হয়তো তারা তাকে জবাই করে দিতো। আমরা এই সন্ত্রাসী হামলার বিচার চাই।


















