সিএনজিচালিত অটোরিকশাচালকরা চাঁদা আদায়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। রোববার সকালে ত্রিশাল উপজেলার বদরুল ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়।
চালকদের অভিযোগ, আগে ‘জিপি’ নামে প্রতিদিন ২০ টাকা চাঁদা দিতে হলেও এখন তা ১০০ থেকে ২০০ টাকায় উন্নীত করা হয়েছে। তারা অতিরিক্ত চাঁদা আদায় বন্ধ ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। তাদের দাবি, ত্রিশালের বিভিন্ন সড়ক ও পয়েন্টে অন্তত ২০টির বেশি স্থানে স্লিপের মাধ্যমে নিয়মিত চাঁদা তোলা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দরিরামপুর বাসস্ট্যান্ড, পোস্ট অফিস মোড়, ব্র্যাক অফিস মোড়, বালিপাড়া বালুর মোড়, গোহাটা মোড়, বৈলর মোড় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বাইপাস এলাকাসহ বিভিন্ন পয়েন্টে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।
পরে ফিরোজ হোসেন আন্দোলনরত চালকদের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। তিনি জানান, সড়কে চাঁদাবাজি বরদাশত করা হবে না এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সংবাদ ২৪৭/ এজে



















