পাবনার ঈশ্বরদীতে দাবি করা চাঁদার টাকা না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে এক কৃষকের লিজকৃত জমি থেকে প্রায় ৫ লাখ টাকার গাজর লুটের ঘটনায় যুবদলের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরদী ইপিজেড গেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল ঠাকুরপাড়া গ্রামের মো. আশিস (৩০) এবং একই এলাকার বাসিন্দা মো. পলাশ (৩০)। তারা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী ও যুবদলের কর্মী হিসেবে পরিচয় নিশ্চিত করেছে পাকশী ইউনিয়ন যুবদল।



















