ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দাঁড়িপাল্লায় ভোট দেয়ায় বিএনপি নেতার নেতৃত্বে তিন নারীকে পিটিয়ে জখম

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জেরে তিন নারীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় নেতৃত্ব দেন বিএনপির স্থানীয় নেতা মনির কাজী ও জাকির কাজী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ ঘটনায় ঝালকাঠি আদালতে একটি মামলা দায়ের করেছে আহতদের পরিবার। আহতরা হলেন-সুফিয়া বেগম, মরিয়ম বেগম ও তাছলিমা বেগম। সম্পর্কে তারা মা-মেয়ে।

জানা গেছে, সম্প্রতি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ তারাবুনিয়া এলাকার হালদারখালী বাজার সংলগ্ন মৃত নাজেম আলী মুন্সির ছেলে-মেয়েদের সঙ্গে মৃত আব্দুল বয়াতী ও সুফিন কাজীর ছেলে-মেয়েদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভের পর চলতি সপ্তাহে নাজেম আলী মুন্সির স্ত্রী সুফিয়া বেগম, তার মেয়ে মরিয়ম বেগম ও তাছলিমা বেগমকে জামায়াতের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেওয়াকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় নেতা মনির কাজী ও জাকির কাজীর নেতৃত্বে সুমনা, ফাহিমা ও হাসিনাসহ আরও কয়েকজন মারধর করে আহত করেন। এ সময় ঘটনাস্থলে ফেলে রেখে যান আহতদের।

পরে ভুক্তভোগী পরিবার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে সুফিয়া বেগম ও তাছলিমা বেগমকে বাড়িতে পাঠিয়ে দেন। তবে মরিয়ম বেগমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বর্তমানে ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করেছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

তবে অভিযুক্ত স্থানীয় বিএনপি নেতা মনির কাজী অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। পূর্বের জমিজমা বিরোধের জের ধরে আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে এ ধরনের অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দাঁড়িপাল্লায় ভোট দেয়ায় বিএনপি নেতার নেতৃত্বে তিন নারীকে পিটিয়ে জখম

আপডেট সময় ০৭:৩৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬