সাংবাদিক সায়েরের পোস্ট
‘নিজের অপকর্ম ঢাকতে তাজুল ইসলামের প্রতি মিথ্যা অভিযোগ দিয়েছেন সুলতান’
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় ০৪:২৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫১ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক চিফ প্রসিকিউটার জনাব তাজুল ইসলাম দায়িত্ব ছাড়ার পর তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ। এদিকে সুলতান মাহমুদ নিজের অপকর্ম ঢাকতে তাজুল ইসলামের প্রতি মিথ্যা অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের।
এক ফেসবুক পোস্টে সায়ের জানান, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক চিফ প্রসিকিউটার জনাব তাজুল ইসলামের সাথে আজ দীর্ঘক্ষণ কথা হয়েছে। জনাব তাজুল উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদের নামে প্রসিকিউশনের গুরুত্বপূর্ণ নথি গোপনে অননুমোদিত ব্যক্তির কাছে পাঠানো, নিজ গানম্যানকে দিয়ে হাইকোর্টের দাঁড়োয়ানকে পাকড়াও করে অফিস কক্ষে নিয়ে তাঁকে বেধড়ক মারধর, নিজ স্ত্রী’কে শারীরিক, মানসিক, সামাজিক নির্যাতন — এসকল ঘটনার বিষয়ে জেনে, স্বাভাবিকভাবেই উদ্বেগ প্রকাশ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে, সাবেক চীফ প্রসিকিউটর তৎকালীন আইন উপদেষ্টার কাছে একটি চিঠি পাঠান ১১ জানুয়ারি। চিঠিটি আমলে নিয়ে বি এম সুলতান মাহমুদের বিষয়ে তৎকালীন আইন উপদেষ্টা তদন্তের উদ্যোগ গ্রহণ করেন — এ বিষয়ে অবগত হয়ে বি এম সুলতান মাহমুদ চিফ প্রসিকিউটর জনাব তাজুলের উপর ভয়াবহ রকমের ক্ষিপ্ত হন।’
তিনি আরো বলেন, ‘নির্বাচনী ডামাডোলে তদন্ত প্রক্রিয়া থেমে গেলে এবং নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর, তাঁর স্থলে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ দিলে, ক্ষিপ্ত বি এম সুলতান পূর্বের ক্ষোভ থেকে গতকাল বিভিন্ন গণমাধ্যমে বিদ্বেষপ্রসূত ও মিথ্যা তথ্য প্রদান করেছেন।’
এছাড়া তিনি তার বক্তব্যের প্রমাণ হিসেবে আসিফ নজরুলকে পাঠানো চিঠির একটি কপি প্রকাশ করেন তার পোস্টে।



















