হান্নান মাসউদের গাড়িবহরে বিএনপি নেতাকর্মীদের হামলা, পুলিশসহ আহত ২০
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় ০৪:৩২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৮ বার পড়া হয়েছে
নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশসহ ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

তিনি বলেন, পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা বিষয়টি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।



















