হাসনাতের পক্ষে পোস্ট; ইমামকে চাকরচ্যুত করলেন আওয়ামী লীগ নেতা
- আপডেট সময় ০৩:১২:২৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ৩৬ বার পড়া হয়েছে
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল গ্রামে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মসজিদের ইমাম মাওলানা আবদুল্লাহ মিজানকে চাকরিচ্যুত করা হয়েছে।
স্থানীয় আওয়ামী লীগের নেতা মোঃ হানিফ মিয়ার নেতৃত্বে মসজিদ কমিটি শনিবার বৈঠক করে মাওলানা আবদুল্লাহ মিজানকে ইমামের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। মাওলানা আবদুল্লাহ মিজান ১০ বছর ধরে ওই মসজিদে ইমামতি করছিলেন।
ঘটনার সূত্রপাত ঘটে, যখন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে অভিনন্দন জানাতে ফেসবুকে একটি পোস্ট দেন এবং তাকে ‘বাংলার ক্যাপ্টেন’ হিসেবে উল্লেখ করেন। পোস্ট প্রকাশের পরই স্থানীয় আওয়ামী লীগ নেতারা অসন্তোষ প্রকাশ করেন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়।
মাওলানা আবদুল্লাহ মিজান সংবাদদাতাদের বলেন, “এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। এখন কথা বললে মাসের বেতনও পাওয়া যাবে না।”
মসজিদ কমিটির সভাপতি ফিরুজ মিয়া জানান, “হুজুর ফেসবুকে পোস্ট দেওয়ার পাশাপাশি কিছু নৈতিক সমস্যা রয়েছে বলে তাকে বিদায় করা হয়েছে।”
বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার তানভির হোসেন জানান, তিনি এখনও কোনো অভিযোগ পাননি এবং বিষয়টি খোঁজ নিচ্ছেন।










