ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বিএনপির হামলায় জামায়াত কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২১:৩০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / ৩৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপির হামলায় জামায়াতে ইসলামীর এক কর্মী হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলা ও পৌর জামায়াত।

সোমবার (২ মার্চ) বিকেলে শহরের চৌরাস্তা মোড়ের মুক্তমঞ্চে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়।

সমাবেশে জামায়াতের নেতারা বলেন, বিএনপির সন্ত্রাসীরা নৃশংস হামলা চালিয়ে জামায়াত কর্মী হাফিজুর রহমানকে হত্যা করেছে।
দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে বিএনপির চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজদের প্রতিহত করার আহ্বান জানান নেতারা।

চুয়াডাঙ্গায় বিএনপির হামলায় জামায়াত কর্মী নিহতের প্রতিবাদে বিক্ষোভ

এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, পৌর জামায়াতের আমির হাসিবুল ইসলাম, সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির শান্ত, সদর উপজেলা জামায়াতের আমির মওলানা বিলাল হোসাইন, জেলা ইউনিট সদস্য আব্দুর রউফ এবং জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ প্রমুখ।

সমাবেশ শেষে হাফিজুর রহমান হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ও রাত ৯টায় জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে দুদফা জামায়াত-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পূর্ববিরোধের জেরে ঘটা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন। এরমধ্যে গুরুতর আহত হাফিজুর রহমানকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গায় বিএনপির হামলায় জামায়াত কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ

আপডেট সময় ০৭:২১:৩০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬