ড. ইউনূসের সহকারী প্রেস সচিব যুক্ত হলেন তারেক রহমানের প্রেস উইংয়ে
- আপডেট সময় ০৮:৩১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / ১৭ বার পড়া হয়েছে
এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইংয়ে যুক্ত হলেন তথ্য ক্যাডারের এক কর্মকর্তা। তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার মিজ আশরোফা ইমদাদকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৩ মার্চ) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ নিয়ে প্রেস উইংয়ে মোট সংখ্যা দাঁড়াল ১০ জন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রেষণে থাকা প্রাক্তন প্রধান উপদেষ্টার কার্যালয় প্রেস উইংয়ের সহকারী প্রেস সচিব মিজ আশরোফা ইমদাদকে প্রধানমন্ত্রী প্রেস উইংয়ে ন্যস্ত করা হয়েছে। গ্রেড-৬ এই তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে গতকাল সোমবার (২ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইংয়ে স্পিচ রাইটার হিসেবে বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক এসএএম মাহফুজুর রহমান, উপ-প্রেস সচিব পদে মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), মো. জাহিদুল ইসলাম, মো. সুজাউদ্দৌলা ও শাহাদত স্বাধীন এবং সহকারী প্রেস সচিব হিসেবে জাতীয়তাবাদী অনলাইন এক্টিভিস্ট কে এম নাজমুল হক ও মাছরাঙা টিভির সাংবাদিক শাহরিয়ার পামিরকে নিয়োগ দেওয়া হয়।
স্পিচ রাইটার মাহফুজুর রহমানকে গ্রেড-১ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়া একাত্তর টিভির ডেপুটি হেড অব নিউজ মোস্তফা জুলফিকার হাসান, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. জাহিদুল ইসলাম, বাংলা ভিশনের সাংবাদিক মো. সুজাউদ্দৌল্লা ও দ্য ডিপ্লোমেট ম্যাগাজিনের সাংবাদিক শাহাদত স্বাধীন। তারা জাতীয় বেতন স্কেলের গ্রেড–৪ অনুযায়ী বেতন পাবেন। অন্যদিকে, সহকারী প্রেস সচিব দুজনকে ৯ম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে আবু আবদুল্লাহ এম ছালেহ এবং অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ পান আতিকুর রহমান রুমন। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে যুক্ত হলেন মোট ১০ জন।















