জেলা ছাত্র কল্যাণ পরিষদের কমিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে
তিতুমীর কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ: হাতুড়ি দিয়ে মারার অভিযোগ
- আপডেট সময় ১১:৫২:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ৪০ বার পড়া হয়েছে
রাজধানীর সরকারি তিতুমীর কলেজস্থ জামালপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের কমিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আলিম আল রেজোয়ানসহ কয়েকজন ওপর হাতুড়ি দিয়ে হামলা করার অভিযোগ শাখা ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজার অনুসারীদের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আজ জামালপুর জেলা ছাত্রকল্যাণের একাংশের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেখানে তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজার অনুসারী শহিদ মামুন হল ছাত্রদলের সহ সভাপতি রোকনুজ্জামান রাকিব, রেজাউল, বাঁধন হাতুড়ি নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠানে হামলা চালায়।
এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাখা ছাত্রদলের সাবেক সহ সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ সূর্য, যুগ্ম আহবায়ক মোহাম্মদ সিয়াম হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য আলিম আল রেজোয়ানকে দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
হামলার শিকার জামালপুর জেলা ছাত্র কল্যাণের একাংশের সভাপতি আলিম আল রেজওয়ান জানান, তিনি জামালপুর জেলা ছাত্র কল্যাণের সভাপতি থাকা অবস্থায় তাকে না জানিয়ে তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজা তার অনুসারীদের দিয়ে জোরপূর্বক একটি কমিটি ঘোষণা করেন। তিনি ওই কমিটি মেনে না নিয়ে নিজের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে থাকেন।
তিনি আরও বলেন, এর প্রেক্ষিতে আজ জেলা ছাত্র কল্যাণের পক্ষ থেকে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলটি বন্ধ করার জন্য সেলিম রেজার অনুসারীরা তার ওপর এবং তার সঙ্গে থাকা ছাত্র কল্যাণের অন্যান্য সদস্যদের ওপর হাতুড়ি দিয়ে হামলা চালায়। এ সময় তারা আয়োজনস্থল ভাঙচুর করে।
কারণ দর্শানোর নোটিশ প্রসঙ্গে তিনি বলেন, সেলিম রেজা ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। এর পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় ছাত্রদল তাকে কারণ দর্শানোর নোটিশ
এ বিষয়ে জানতে তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।



















