লিভার জন্ডিসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা মাহাথির
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ০২:৩৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ২৩১ বার পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা মাহাথির মোহাম্মদ আর নেই। দীর্ঘদিন ধরে লিভার জন্ডিসে ভুগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। সোমবার (৯ মার্চ) সকাল প্রায় ৬টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর ঢাকা পিজি হাসপাতাল (বিএসএমএমইউ)-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মাহাথির মোহাম্মদ কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর পহরচাঁদা এলাকার বাসিন্দা। তিনি উত্তর পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ রফিক উদ্দিন মাহমুদের ছোট ছেলে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি আবু তলহা বলেন, ‘মাহাথির মোহাম্মদ দীর্ঘদিন ধরে লিভার জন্ডিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

























