ঢাকা ০৮:২০ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাত ১০টার পর কিশোরদের অকারণে ঘোরাঘুরিতে নিষেধাজ্ঞা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২৪:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / ৩১ বার পড়া হয়েছে

বান্দরবানে কিশোর গ্যাং দমনে রাত ১০টার পর কিশোরদের রাস্তায় পেলে আইনি বিচারের সম্মুখীন করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান। রোববার (৮ মার্চ) রাত ১১টায় বান্দরবান পৌরসভার থানচি বাসস্টেশন এলাকায় বান্দরবান পুলিশের সচেতনতা কার্যক্রম চলাকালে তিনি এ কথা বলেন।

পুলিশ সুপার বলেন, ‌‘কিশোর গ্যাং বলতে যে অর্থে বোঝানো হয় বান্দরবানে সেই অর্থে বোঝাতে চাওয়া হচ্ছে না। তারা অনেকেই আসলে অবুঝ বা পরিস্থিতি সম্পর্কে বুঝতে চাচ্ছে না। এখন সময় হচ্ছে লেখাপড়া করে নিজেকে গড়ার। এই সুবর্ণ সময়টা নষ্ট করলে লেখাপড়ার চরম ক্ষতি হবে। সবাই জানেন বর্তমান শিক্ষামন্ত্রীর অতীতের কর্মপরিচালনার বিষযে। অটোপাসের সম্ভাবনা ভবিষ্যতে আর থাকবে না। লেখাপড়া করেই পাস করতে হবে।’

তিনি বলেন, ‘তাদেরকে (কিশোরদের) বোঝানোর চেষ্টা করা হচ্ছে। বর্তমানে যেহেতু তারাবি নামাজ চলছে, সেহেতু নামাজ শেষে ৩০ মিনিট সময় অপেক্ষা করবে পুলিশ। অন্যতায় রাত ১০টার পর কোনো কিশোরকে রাস্তায় পেলে সরাসরি আইনানুগ বিচারের সম্মুখীন করা হবে।’

অভিভাবকদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, ‘নিজের সন্তানদের দায়িত্ব অন্য কাউকে দিয়েন না। নিজের সন্তানের দায়িত্ব নিজে নিন। তাদের দেখভাল করুন, পড়ার টেবিলে বসান। তারা কোথায় যায়, কী করে, কার সঙ্গে মেশে খোঁজ রাখুন। রাত ১০টার মধ্যে বাসায় যদি বাসায় না ফেরে, তবে অবশ্যই নিকটস্থ থানায় যোগাযোগ করুন।’

এসময় সত্যই যদি কিশোর গ্যাং থেকে থাকে, তাহলে তাদের অবশ্যই আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। কেউ পার পাবে না বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

রাত ১০টার পর কিশোরদের অকারণে ঘোরাঘুরিতে নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৫:২৪:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬