ঢাকা ১১:২১ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মোজতবা খামেনিকে পুতিনের শুভেচ্ছা ও সমর্থনের বার্তা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫২:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে

আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনিকে ‘অটল’ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (৯ মার্চ) এক বার্তায় তিনি তেহরানের প্রতি মস্কোর সংহতি পুনর্ব্যক্ত করেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েল ও যুক্তরাস্ত্রের বিমান হামলায় বাবা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ছেলে মুজতাবা খামেনিকে এই পদে আসীন করা হয়।

তার এই নিয়োগকে স্বাগত জানিয়ে পুতিন বলেন, আমি তেহরানকে আমাদের অটল সমর্থন এবং ইরানি বন্ধুদের সঙ্গে সংহতির বিষয়টি আবারও নিশ্চিত করতে চাই।

রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি আত্মবিশ্বাসী যে, মুজতাবা খামেনি তার বাবার কাজ সসম্মানে এগিয়ে নিয়ে যাবেন এবং কঠিন পরিস্থিতির মুখে ইরানি জনগণকে ঐক্যবদ্ধ রাখবেন।

এদিকে, মুজতাবা খামেনির অধীনে ইরান প্রথম দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নিউজটি শেয়ার করুন

মোজতবা খামেনিকে পুতিনের শুভেচ্ছা ও সমর্থনের বার্তা

আপডেট সময় ০৮:৫২:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬