ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগের হামলা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০১:০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / ১৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে বিএনপি কার্যালয়ে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত কয়েকজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম মইনুল ইসলাম।

সোমবার (৯ মার্চ) রাতে লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

এর আগে, এদিন দুপুরের দিকে উপজেলার রাজাহার ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ) দুপুরের দিকে গোবিন্দগঞ্জ উপজেলার উদয়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ইউনুস আলীসহ কয়েকজন নেতা স্থানীয় বানেশ্বর বাজারে রাজাহার ইউনিয়ন বিএনপি কার্যালয়ে জমিজমাসংক্রান্ত একটি বৈঠকে বসেন। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে লাঠি, লোহার রড ও ধারাল অস্ত্র নিয়ে স্থানীয় আওয়ামী লীগের একদল ব্যক্তি কার্যালয়ে ঢুকে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এ সময় হামলাকারীরা উপস্থিত নেতাকর্মীদের এলোপাতাড়ি মারধর করে আহত করে। পাশাপাশি অফিসের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়াও হামলাকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিও ভাঙচুর করে পদদলিত করেছে বলে অভিযোগ করা হয়। অভিযোগে মো. লেবু মিয়া, মো. বেলাল মিয়া, মো. আব্দুল লতিফ, মো. কবেল মিয়া, মো. ফারুক, মো. রানা মিয়া, মো. তামিম মিয়া, মো. মোজাম্মেল হক ও মো. হাসিবসহ আরও অজ্ঞাতনামা ২০/২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম মইনুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, পার্টি অফিসে বৈঠক চলাকালে হঠাৎ করে সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়। আমাদের মারধর করা হয়েছে এবং অফিস ভাঙচুর করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, থানায় অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগের হামলা

আপডেট সময় ০১:০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬