ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মারা যাওয়া কন্টেন্ট ক্রিয়েটর রাকিব আর ‘চান্দা ভাই’ রাকিব এক ব্যক্তি নয়

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৫৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / ৩১ বার পড়া হয়েছে

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত মো. রাকিব (২৭)  ফ্যামিলি  এন্টারটেইনমেন্ট  বিডির অভিনেতা পরিচালক রাকিব হাসান নন বলে নিশ্চিত করেছে তার পরিবার।

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মো. রাকিব  নামের  এক  কনটেন্ট  ক্রিয়েটরকে প্রকাশ্যে চার রাউন্ড গুলি করা হয় বলে জানা যায়। গুলিবিদ্ধ  অবস্থায়  তাকে  দ্রুত  হাসপাতালে  নেওয়া হলে  কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে, নিহত ব্যক্তি ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির প্রধান অভিনেতা ও পরিচালক রাকিব হাসান।

তবে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন রাকিব হাসানের ভাই খায়রুল ইসলাম। 

তিনি বলেন, ফেইক নিউজ নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। রাকিব ভাই আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। এছাড়াও এ ঘটনার পর তিনি লাইভেও এসেছেন।

এদিকে যাচাই-বাছাই ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের তথ্য ছড়িয়ে পড়ায় অনেকেই বিভ্রান্ত হয়েছে।  এ বিষয়ে  সংশ্লিষ্টদের তথ্য নিশ্চিত হয়ে সংবাদ প্রচারের আহ্বান জানিয়েছে রাকিব হাসানের পরিবার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মারা যাওয়া কন্টেন্ট ক্রিয়েটর রাকিব আর ‘চান্দা ভাই’ রাকিব এক ব্যক্তি নয়

আপডেট সময় ১১:৫৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬