ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গণভোট মানেন কি মানেন না, স্পষ্ট করুন: নাহিদ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে

সরকার গণভোটের রায় মানে কি মানে না, তা স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘সরকারকে অতি দ্রুত স্পষ্ট করতে হবে তারা কি গণভোট মানেন কি মানেন না। গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সেই সংস্কার সংবিধানে সন্নিবেশিত করতে হবে। যদি এর কোনো ব্যত্যয় ঘটে, তবে রাজপথ এবং সংসদ উভয় জায়গায় আমাদের প্রতিবাদ জারি থাকবে।’

এনসিপি আহ্বায়ক বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশে জনগণ যে হ্যাঁ-ভোট দিয়েছে, সেই হ্যাঁ-ভোটের রায় বাস্তবায়ন করতেই আমরা জাতীয় সংসদে গেছি। এটি বাস্তবায়নের প্ল্যাটফর্ম হবে সংবিধান সংস্কার পরিষদ।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘সরকারি দল সংবিধান সংস্কার পরিষদে শপথ নেয়নি; তারা সাংবিধানিক দোহাই দিয়ে সংস্কারের সবকিছুকে অবজ্ঞা করছে এবং এর মাধ্যমে তারা গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

গণভোট মানেন কি মানেন না, স্পষ্ট করুন: নাহিদ

আপডেট সময় ০২:০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬