ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শিশুদের টিপসইয়ে ভিজিএফের চাল উত্তোলন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৩:২৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / ৩৭ বার পড়া হয়েছে

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুরে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নীতিমালা উপেক্ষা করে এনআইডি কার্ড যাচাই ছাড়াই শিশুদের দিয়ে মাস্টার রোলে টিপসই নিয়ে চাল বিতরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। রবিবার (১৫ মার্চ) বিকেলে জেলার সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে মাস্টার রোলে টিপসই নিয়ে চাল সংগ্রহ করছে একটি চক্র। অথচ সরকারি নিয়ম অনুযায়ী, কার্ডধারী ব্যক্তি বা তার পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্য ছাড়া অন্য কারো মাধ্যমে ভিজিএফ চাল গ্রহণের সুযোগ নেই।

সরকারি বিধিমালা অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক শিশুদের মাধ্যমে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ অবৈধ। শিশুরা আইনত অপ্রাপ্তবয়স্ক হওয়ায় সরকারি নথি বা মাস্টার রোলে তাদের টিপসই বা স্বাক্ষরের কোনো প্রশাসনিক গ্রহণযোগ্যতা নেই।

স্থানীয়দের অভিযোগ, দায়িত্বশীলদের তদারকির অভাবে বাচ্চাদেরকে চাল বিতরণ করা হচ্ছে, যা সরকারি বিধিমালার পরিপন্থি। এতে প্রকৃত উপকারভোগীরা অনেক সময় বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে জামালপুরের জেলা প্রশাসক ইউসুপ আলী এশিয়া পোস্টকে বলেন, বিষয়টি শুনেছি। সরিষাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার নেই। সে জন্য সহকারী কমিশনার ভূমিকে তদন্তের জন্য দায়িত্ব দিয়েছি। যদি চাল বিতরণে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিশুদের টিপসইয়ে ভিজিএফের চাল উত্তোলন

আপডেট সময় ০৩:২৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬