ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চেয়ারম্যানকে আটকে ভিজিডির ৪০০ কার্ড নিয়ে গেলেন বিএনপি নেতা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:১৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / ৩১ বার পড়া হয়েছে

কুমিল্লার বুড়িচংয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছ থেকে জোর করে ভিজিডি-ভিজিএফের ৪০০ কার্ড নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।

গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদে (ইউপি) গিয়ে ইউপি চেয়ারম্যান লালন হায়দারের কাছ থেকে জোর করে কার্ড নিয়ে যাওয়ার অভিযোগ একই ইউনিয়নের বিএনপির সভাপতি সালাহ উদ্দিনের বিরুদ্ধে।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দ সরকারি ভিজিডি ও ভিজিএফ কর্মসূচির প্রায় ৪০০টি কার্ড সালাহ উদ্দিন ক্ষমতার অপব্যবহার করে নিয়ে গেছেন।

স্থানীয় ব্যবসায়ী সালাম বলেন, যেখানে সরকারি বরাদ্দ ইউনিয়নের জনপ্রতিনিধিদের মাধ্যমে সরাসরি জনগণের হাতে পৌঁছানোর কথা, সেখানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কীভাবে এত বড় সংখ্যক কার্ড সরিয়ে নেওয়া সম্ভব হলো? অবিলম্বে এই কার্ডগুলো উদ্ধার করে প্রকৃত উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হোক।

এ বিষয়ে ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লালন হায়দার বলেন, ‘স্থানীয় পরিষদ আইন মোতাবেক এর (কার্ড) দায়িত্বে থাকার কথা জনপ্রতিনিধিরা, রাজনৈতিক কোনো নেতার সুযোগ নেই। আমি বেশি কথা বলতে পারব না। ওনার (সালাহ উদ্দিন) দল ক্ষমতায়, সে জন্যই উনি নিয়ে গেছেন।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জোবায়ের বলেন, এগুলো বিতরণ করার দায়িত্ব স্থানীয় জনপ্রতিনিধিদের। এখানে রাজনৈতিক ব্যক্তি কার্ড নেওয়ার সুযোগ নেই। বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং সরকারি সম্পদে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।

অভিযুক্ত ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সভাপতি সালাহ উদ্দীনকে ফোন করে এ বিষয়ে জানতে চাওয়া হলে সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন। এরপর থেকে তার মোবাইলফোন বন্ধ রয়েছে। এ জন্য তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির হোসেন বলেন, বিষয়টি জানার পর তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চেয়ারম্যানকে আটকে ভিজিডির ৪০০ কার্ড নিয়ে গেলেন বিএনপি নেতা

আপডেট সময় ১১:১৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬