ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৪:০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / ১৪ বার পড়া হয়েছে

নড়াইলে পেট্রোল পাম্পে তেল না পেয়ে বাগবিতণ্ডার জেরে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পাম্পের আরও এক কর্মী গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকায় ‘মেসার্স তানভীর ফিলিং স্টেশন’-এর পাশে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নাহিদ সর্দার (৩০) মেসার্স তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার এবং তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সর্দারের ছেলে। এই ঘটনায় গুরুতর আহত জিহাদুল ইসলাম একই এলাকার জহুরুল মোল্যার ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

পাম্পের ক্যাশিয়ার মো. জসিমউদ্দীন ও কর্মচারী সোহান ইসলামের ভাষ্যমতে, রাত ২টার দিকে ট্রাকচালক মো. সুজাত পাম্পে তেল নিতে আসেন। স্টকে তেল না থাকায় ম্যানেজার নাহিদ তেল দিতে অপরাগতা প্রকাশ করলে তাদের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চালক সুজাত ক্ষিপ্ত হয়ে নাহিদকে ট্রাকচাপা দেওয়ার হুমকি দেন এবং পাম্পের পাশেই অবস্থান করতে থাকেন।

রাত ২টা ১৫ মিনিটের দিকে নাহিদ তার বন্ধু জিহাদুলকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে ঘাতক চালক সুজাত ট্রাক নিয়ে তাদের পিছু নেন। পাম্পের অন্য কর্মীদের মনে সন্দেহ জাগলে তারা মোটরসাইকেল নিয়ে ট্রাকটি অনুসরণ করেন। কিছুদূর যাওয়ার পর তারা দেখেন, সুজাত পরিকল্পিতভাবে নাহিদদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয়।

নিহত নাহিদের চাচাতো ভাই মঞ্জুর সর্দার জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হুমকি দেওয়ার পর পিছু নিয়ে ট্রাকচাপা দেওয়া হয়েছে। তারা এই নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

নড়াইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া এবং তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ঘাতক ট্রাক ও চালক সুজাতকে আটকে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা

আপডেট সময় ০৪:০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬