ঢাকা ১১:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় শিবির নেতার ওপর আওয়ামীলীগের নেতাকর্মীদের হামলা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৮:১৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / ৩৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা সদর উপজেলার ভাড়ারা নলদহ ওয়ার্ড সভাপতির ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। গতকাল ২৯ মার্চ (রবিবার) রাত ৯.০০ টার দিকে নলদহ বাজারে এই নৃশংস ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করেছে বলে জানা যায়।

আহত ওই নেতার নাম মোঃ হাবিবুল্লাহ। তিনি পাবনা সদর উপজেলার ভাড়ারা নলদহ ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

হামলার ঘটনায় আহত ভুক্তভোগী জানান, রবিবার রাতে মোবাইলে রিচার্জ করার উদ্দেশ্যে স্থানীয় নলদহ বাজারে যাই। সেখানে পৌঁছানোর পর আক্কাস মন্ডলের ছেলে সাকিব আমাকে কৌশলে বাজারের আড়ালে ডেকে নিয়ে যায়। আগে থেকেই সেখানে ওত পেতে থাকা মিলন, রাফি, নয়ন ও রাতুলসহ আরও বেশ কিছু অজ্ঞাতপরিচয় যুবক হাবিবুল্লাহকে ধরে বাজারের পেছনে একটি নির্জন বাগানে নিয়ে যায়। সেখানে সন্ত্রাসীরা আমার হাত-পা চেপে ধরে হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে নির্মমভাবে আঘাত করে।

একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে গুলি করা এবং পায়ের রগ কেটে দেওয়ার হুমকি দেয়। হামলার শিকার হাবিবুল্লাহর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী অভিযুক্তরা হলেন: মিলন (পিতা: আব্দুল্লাহ মন্ডল, নলদহ), রাফি (পিতা: মান্নান, নলদহ চেয়ারম্যান পাড়া), সাকিব (পিতা: আক্কাস মন্ডল, নলদহ লালগোলা), নয়ন (নলদহ লালগোলা), রাতুল (পিতা: হাফিজ, নলদহ বাজার)

এই হামলাটি সম্পূর্ণ পূর্বপরিকল্পিত ছিল এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে ছাত্রশিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

পাবনায় শিবির নেতার ওপর আওয়ামীলীগের নেতাকর্মীদের হামলা

আপডেট সময় ০৮:১৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬