ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৫৪ বছর পর আবার চাঁদের পথে পা বাড়াল মানুষ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ২২৪ বার পড়া হয়েছে

প্রায় ৫৪ বছর পর আবার চাঁদের পথে পা বাড়াল মানুষ। বুধবার (১ এপ্রিল) নাসার বিশাল রকেটের মাধ্যমে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছেন চার নভোচারী। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। এতে তিনজন মার্কিন এবং একজন কানাডিয়ান নভোচারী ছিলেন।

আর্টেমিস-২ মিশনের কমান্ডার হলেন রিড ওয়াইজম্যান, যিনি একজন সাবেক মার্কিন নৌবাহিনীর পাইলট ও টেস্ট পাইলট। ২০০৯ সালে তিনি নাসার নভোচারী হন এবং ২০১৪ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ১৬৫ দিন কাটান।

মহাকাশযানের পাইলট ভিক্টর গ্লোভার ২০২০ সালের নভেম্বর থেকে ২০২১ সালের মে পর্যন্ত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছিলেন এবং স্পেসএক্স ক্রু ওয়ান মিশনের পাইলটও ছিলেন। চাঁদের মিশনে অংশ নেওয়া প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী হলেন তিনি এবং তার তিনটি মাস্টার্স ডিগ্রি রয়েছে।

মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কচ ২০১৩ সালে নভোচারী হন। এরপর তিনি একটানা ৩২৮ দিন মহাকাশে থেকে নারীদের মধ্যে দীর্ঘতম মহাকাশযাত্রার রেকর্ড গড়েছেন। এবারের মিশনের বদৌলতে চাঁদের চারপাশে ভ্রমণকারী বিশ্বের প্রথম নারীও হতে যাচ্ছেন তিনি।

এই মিশনের স্পেশালিস্ট হিসেবে আছেন জেরেমি হ্যানসেন। তিনি-ই সর্বপ্রথম কানাডীয়, যিনি চাঁদে যাচ্ছেন। এর আগে নাসার অ্যাকোয়ানট হিসেবে কাজ করার সময় তিনি সাত দিন পানির নিচে অবস্থান করেছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৫৪ বছর পর আবার চাঁদের পথে পা বাড়াল মানুষ

আপডেট সময় ০৯:৪৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬