ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

টাকা বিনিময়ে ফ্যামিলি কার্ড, সাবেক ছাত্রলীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৫৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / ৩১ বার পড়া হয়েছে

বরগুনার পাথরঘাটা উপজেলায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার কথা বলে টাকা নেওয়ার সময় সাবেক ছাত্রলীগ নেতাকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ব্রিজ-সংলগ্ন একটি বাসা থেকে টাকা নেওয়ার সময় স্থানীয়দের হাতে আটক হন রফিকুল ইসলাম সুমন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।

আটক রফিকুল ইসলাম সুমন উপজেলার কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাইকিং করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম মূল্যে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের কথা প্রচার করা হয়। রফিকুল ইসলাম বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে কার্ড করার নামে টাকা সংগ্রহ করছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করেন। আটকের খবর ছড়িয়ে পড়লে টাকা ফেরতের দাবিতে ৩০ থেকে ৩৫ ভুক্তভোগী পাথরঘাটা থানার সামনে জড়ো হন।

স্থানীয় বাসিন্দা রহিম মিয়া বলেন, “ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৪০০ টাকা নেওয়া হয়েছে। এখন আমার টাকাটা ফেরত চাই। আমার মতো শত শত মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে।”

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেছে। তিনি টাকা নিয়ে ফ্যামিলি কার্ডের ফরম দিয়েছিলেন। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

টাকা বিনিময়ে ফ্যামিলি কার্ড, সাবেক ছাত্রলীগ নেতা আটক

আপডেট সময় ১১:৫৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬