ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিশ্চিতে ইরান-ওমান বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / ৩৮ বার পড়া হয়েছে

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্বাভাবিক রাখতে ইরান ও ওমানের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। খবর আলজাজিরার।

ওমান নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, দুই দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে মিলিত হয়ে প্রণালি দিয়ে ‘নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত’ নিশ্চিত করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে উভয় দেশের কারিগরি বিশেষজ্ঞরা হরমুজ প্রণালীর স্থিতিশীলতা বজায় রাখতে একাধিক প্রস্তাব ও পরিকল্পনা উপস্থাপন করেন।

বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি। তবে সম্প্রতি ইরানে মার্কিন-ইসরাইলের যৌথ হামলার পর জাহাজ চলাচলের জন্য পথকে নিষিদ্ধ ঘোষণা করে ইরান। তবে পরবর্তী ইরান যুক্তরাষ্ট্র-ইসরাইল ও সহযোগী মিত্রদের ছাড়া সকলের জন্য নিরাপদ ঘোষণা করে ইরান।

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিশ্চিতে ইরান-ওমান বৈঠক

আপডেট সময় ০৫:৫৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬