ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধের ক্ষতিপূরণ পরিশোধ না করলে হরমুজ প্রণালী খুলবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় ১২:৩১:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ৩৯ বার পড়া হয়েছে

ইরান জানিয়েছে, যুদ্ধের ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত তারা হরমুজ প্রণালি খুলবে না। দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সৈয়দ মেহেদি তাবাতাবেই এ তথ্য জানিয়েছেন।

টাবাতাবায়ী বলেন, একটি ‘নতুন আইনি কাঠামো’র মাধ্যমে ট্রানজিট ফি আদায়ের ভিত্তিতে যুদ্ধের ক্ষতিপূরণ পরিশোধ করা হলে তবেই হরমুজ প্রণালী পুনরায় চালু করা হবে।

এই প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট, যার মাধ্যমে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবাহিত হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির কড়া সমালোচনা করেছেন তাবাতাবেই।

তিনি বলেন, হরমুজ প্রণালী বন্ধের জেরে ইরানের বেসামরিক অবকাঠামোয় হামলার হুমকি দিয়ে ট্রাম্প “হতাশা ও ক্ষোভ থেকে অশালীন ও অর্থহীন বক্তব্য” দিচ্ছেন।

এদিকে ইরানকে দেওয়া আল্টিমেটামের সময় আরও একদিন বাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নির্দিষ্ট সময়সীমা মঙ্গলবার থেকে বাড়িয়ে বুধবার পর্যন্ত করার কথা বলেছেন তিনি। এরপর ইরানের ওপর ‘নরক’ নেমে আসবে বলেও হুমকি দিয়েছেন এই মার্কিন প্রেসিডেন্ট।

নিউজটি শেয়ার করুন

যুদ্ধের ক্ষতিপূরণ পরিশোধ না করলে হরমুজ প্রণালী খুলবে না ইরান

আপডেট সময় ১২:৩১:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬