ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এবার আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় ০২:৫০:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ৩৫ বার পড়া হয়েছে

এবার আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

ইহুদিবিদ্বেষী বক্তব্যের অভিযোগে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। সিডনিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের তথ্যমতে, অস্ট্রেলিয়ায় সফররত অবস্থায় গত শনিবার (৩ এপ্রিল) সিডনিতে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল শায়খ আহমাদুল্লাহর। কিন্তু তার আগেই পুরোনো কিছু ভিডিও বক্তব্য প্রকাশ্যে আসায় বিতর্ক শুরু হয়।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘বিশ্বের সব অস্থিরতার মূলে রয়েছে ইহুদি ষড়যন্ত্র। তারা ‍খুবই জঘন্য, পৃথিবীর যত অশান্তি, তার নেপথ্য কারিগর ইহুদিরা।’ শায়খ আহমাদুল্লাহর এ ধরনের বক্তব্যকে ইহুদিবিদ্বেষী হিসেবে গণ্য করে তার ভিসা বাতিল করে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যদিও তার আগেই তিনি অস্ট্রেলিয়া ত্যাগ করেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শায়খ আহমাদুল্লাহকে অস্ট্রেলিয়ায় প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা দেয়ার বিষয়টি বিবেচনা করছে বলেও ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়।

ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়াহ সার্কেল (আইপিডিসি) আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে সম্প্রতি অস্ট্রেলিয়া গিয়েছিলেন শায়খ আহমাদুল্লাহ। সিডনির পাঞ্চবোলে শনিবার সন্ধ্যায় ওই অনুষ্ঠানে তার বক্তা দেওয়ার কথা ছিল।

এর আগে একই অভিযোগে ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারির ভিসাও বাতিল করেছিল অস্ট্রেলিয়া।

নিউজটি শেয়ার করুন

এবার আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

আপডেট সময় ০২:৫০:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬