ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত এমপি আরমানের নির্দেশনায় অধ্যক্ষকে হেনস্থার অভিযোগ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ১৯ বার পড়া হয়েছে

ঢাকা-১৪ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমানের ‘নির্দেশনায়’ মিরপুর কলেজ অধ্যক্ষকে হেনস্তা ও হুমকি প্রদানের ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

আজ সোমবার (৬ এপ্রিল) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমানের ‘নির্দেশনায়’ কলেজে একদল বহিরাগত প্রবেশ করে তাদের পছন্দের প্রার্থীর নিয়োগের জন্য অধ্যক্ষকে অনৈতিক চাপ প্রয়োগ করে। এ সময় অধ্যক্ষ তাদের কথায় রাজি না হওয়াতে তাকে গালমন্দ ও হুমকি দিলে সাধারণ শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হয়ে প্রতিবাদ জানায়।

এসময় শিক্ষার্থীদের ওপর তার হামলা করে কয়েকজনকে আহত করে। পরবর্তীতে এই বিষয়ে অধ্যক্ষ থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দিতে চাইলে জামায়াতের সংসদ সদস্য আরমান তাকে ফোন করে অভিযোগ প্রদান না করার জন্য দীর্ঘ সময় ধরে গালমন্দ ও হুমকি প্রদান করেন।

বহিরাগতদের নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর এ ধরনের নৃশংস হামলা, অধ্যক্ষকে হেনস্তা ও হুমকি প্রদানের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আগামীকাল দুপুর আড়াইটায় কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদেরকে এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

জামায়াত এমপি আরমানের নির্দেশনায় অধ্যক্ষকে হেনস্থার অভিযোগ

আপডেট সময় ১০:০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬