ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

২১ ঘণ্টার বৈঠকেও সমঝোতা হয়নি ইরান-যুক্তরাষ্ট্রের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / ২৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স জানিয়েছেন, টানা ২১ ঘণ্টার বৈঠকেও যুক্তরাষ্ট্র ও ইরান কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। ফলে সমঝোতা ছাড়াই পাকিস্তান ত্যাগের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র—যাকে তিনি “দুঃসংবাদ” হিসেবে উল্লেখ করেছেন।

রোববার সকালে ইসলামাবাদে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ভ্যান্স এ তথ্য জানান। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আলোচনায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ভ্যান্সের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র তাদের গুরুত্বপূর্ণ শর্তগুলো স্পষ্টভাবে ইরানকে জানিয়েছিল, তবে তেহরান সেগুলো মেনে নেয়নি। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, দেশটির পরমাণু সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে ইরান যেন পরমাণু অস্ত্র তৈরি না করে, সে বিষয়ে আরও দৃঢ় প্রতিশ্রুতি প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে আল জাজিরা জানায়, আলোচনার বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, যুক্তরাষ্ট্রের দাবি অতিরিক্ত ও বেআইনি। তিনি জোর দিয়ে বলেন, ইরানের বৈধ অধিকার ও স্বার্থকে স্বীকৃতি দেওয়ার ওপরই আলোচনার সফলতা নির্ভর করছে।

নিউজটি শেয়ার করুন

২১ ঘণ্টার বৈঠকেও সমঝোতা হয়নি ইরান-যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ১২:৩৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬