ঢাকা ০৯:১০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যেসব ইস্যুতে বিরোধী দল ওয়াকআউট করেছেন, তার তথ্য যথাযথ ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৫:০০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / ২৯ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংসদ থেকে ওয়াকআউটের কালচার অনুযায়ী, বিরোধী দল ওয়াকআউট করতে পারে। কিন্তু যেসব ইস্যুতে তারা ওয়াকআউট করেছেন, তার তথ্য যথাযথ ছিল না। রোববার (১২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণায়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১২ মার্চ প্রত্যাশিত জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সংবিধান অনুযায়ী, ৩০ দিনের মধ্যে অধ্যাদেশগুলো সাংসদে নিষ্পত্তি করতে হবে। কিন্তু ঈদের ছুটির কারণে দীর্ঘদিন অধিবেশন না হওয়ার মাত্র ১২ দিন সময় পাওয়া গেছে অধ্যাদেশগুলো বিল আকারে পাশের জন্য। সেজন্য অনেকগুলো বিল দ্রুত পাস করতে হয়েছে।

তিনি বলেন, যে সব ইস্যু নিয়ে বিরোধীদল সংসদ থেকে ওয়াকআউট করেছে সেটা ঠিক হয়নি। ওয়াকআউট করা সংসদীয় রীতি থাকলেও বিরোধী দল বাইরে এসে গণমাধ্যমকে যা বলেছেন, তা ঠিক হয়নি। সেজন্য আমরা বিষয়গুলো দেশের মানুষকে জানাতে চাই।

এ সময় গণভোট নিয়ে সংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী যে গণভোট আছে এই গণভোট সেই গণভোট নয়। তিনি বলেন, ল্যাপস হয়ে যাওয়া অধ্যাদেশগুলোর মধ্যে গণভোট থাকলেও সেটা আর সংসদে উত্থাপিত হবে না।

নিউজটি শেয়ার করুন

যেসব ইস্যুতে বিরোধী দল ওয়াকআউট করেছেন, তার তথ্য যথাযথ ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:০০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬