ঢাকা ১১:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তুরস্কের কাছে সুন্দরী স্ত্রী এবং ১ বিলিয়ন ডলার চাইলেন উগান্ডার সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫০:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / ২৪ বার পড়া হয়েছে

উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবারা আবারও বিতর্কিত ও অদ্ভুত এক আবদার করে আলোচনায় এসেছেন। এবার তার নিশানায় রয়েছে তুরস্ক। সোমালিয়ায় উগান্ডার সামরিক ত্যাগের বিনিময়ে তুরস্ককে ১ বিলিয়ন ডলার পরিশোধের নির্দেশ দিয়েছেন তিনি। তার আরেকটি দাবি-টাকার পাশাপাশি তাকে একজন ‘সুন্দরী তুর্কি স্ত্রী’ও দিতে হবে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জেনারেল মুহুজি তুরস্ককে স্পষ্ট ভাষায় ৩০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তার দাবি অনুযায়ী, গত ২০ বছর ধরে উগান্ডার সৈন্যরা সোমালিয়ায় আল-শাবাবের বিরুদ্ধে লড়াই করে যে নিরাপত্তা নিশ্চিত করেছে, তার সুফল ভোগ করছে তুরস্ক। তিনি অভিযোগ করেন, উগান্ডার সৈন্যদের জীবনের বিনিময়ে অর্জিত স্থিতিশীলতাকে কাজে লাগিয়ে তুরস্ক সোমালিয়ার বন্দর ও বিমানবন্দর থেকে বিপুল অর্থ আয় করছে। এই ‘নিরাপত্তা লভ্যাংশ’ হিসেবেই তিনি ১ বিলিয়ন ডলার দাবি করেছেন।

জেনারেল মুহুজি কেবল অর্থ দাবি করেই ক্ষান্ত হননি; তার দাবিগুলোর মধ্যে অদ্ভুত বিষয় হলো একজন তুর্কি জীবনসঙ্গিনীর আবদার। তিনি সরাসরি জানিয়েছেন, এই চুক্তির অংশ হিসেবে তুরস্ককে তার জন্য একজন সুন্দরী নারী পাঠাতে হবে যাকে তিনি বিয়ে করবেন। এটি প্রথম নয়, এর আগেও তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ে করার বিনিময়ে ১০০টি গরু উপহার দেওয়ার প্রস্তাব দিয়ে আন্তর্জাতিক মহলে হাসির খোরাক হয়েছিলেন।

জেনারেল মুহুজি হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ৩০ দিনের মধ্যে তুরস্ক যদি এই ১ বিলিয়ন ডলার এবং তার ব্যক্তিগত আবদার পূরণ না করে, তবে কাম্পালায় অবস্থিত তুরস্কের দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। উগান্ডার সামরিক বাহিনী বা সরকার অবশ্য এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তুরস্কের কাছে সুন্দরী স্ত্রী এবং ১ বিলিয়ন ডলার চাইলেন উগান্ডার সেনাপ্রধান

আপডেট সময় ০৭:৫০:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬