কুবি টাঙ্গাইলের বন্ধনের নেতৃত্বে রিফাত-শ্যামল
- আপডেট সময় ০৮:২০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত টাঙ্গাইল জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘টাঙ্গাইলের বন্ধন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’-এর ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) ‘টাঙ্গাইল বন্ধন কুমিল্লা বিশ্ববিদ্যালয়’র সভাপতি রকিবুল হাসান এবং সাধারণ সম্পাদক মাসায়িদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২১-২২শিক্ষাবর্ষের আইন বিভাগের মো. রিফাত এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের জাহিদুল ইসলাম শ্যামল।এছাড়াও সহ-সভাপতি হিসেবে রয়েছেন জয় ঘোষ (বাংলা, শিক্ষাবর্ষ ২০২১-২২) ও মেহেদী হাসান (রসায়ন, শিক্ষাবর্ষ ২০২১-২২)।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন হারেজ আহমেদ (বাংলা, শিক্ষাবর্ষ ২০২২-২৩), আশিকুল ইসলাম লগ্ন (লোক প্রশাসন, শিক্ষাবর্ষ ২০২২-২৩) এবং সাদিক হোসেন (আইসিটি, শিক্ষাবর্ষ ২০২২-২৩)।
সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জান্নাতুল মিমি (পরিসংখ্যান, শিক্ষাবর্ষ ২০২২-২৩), শুভ সিকদার (গণিত, শিক্ষাবর্ষ ২০২৩-২৪), আফতাব উল হক (লোক প্রশাসন, শিক্ষাবর্ষ ২০২৩-২৪) এবং সিফাত আরা নাশিদ (আইন, শিক্ষাবর্ষ ২০২৩-২৪)।
এছাড়া প্রচার সম্পাদক হয়েছেন মুস্তাফিজুর রহমান (ফার্মেসি, শিক্ষাবর্ষ ২০২৪-২৫), অর্থ সম্পাদক হাসান আলি (আইন, শিক্ষাবর্ষ ২০২৪-২৫), দপ্তর সম্পাদক মেহেদী হাসান (আইসিটি, শিক্ষাবর্ষ ২০২৪-২৫), ক্রীড়া সম্পাদক আলী আরাফাত সাকিন (গণযোগাযোগ ও সাংবাদিকতা, শিক্ষাবর্ষ ২০২৪-২৫), সাহিত্য বিষয়ক সম্পাদক তানজীর রহমান (আইন, শিক্ষাবর্ষ ২০২৪-২৫), আপ্যায়ন বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা (লোক প্রশাসন, শিক্ষাবর্ষ ২০২৪-২৫) এবং শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক মোছা. আমিনা (নৃবিজ্ঞান, শিক্ষাবর্ষ ২০২৪-২৫)।
সদস্য হিসেবে রয়েছেন শারমিন আঁখি (অর্থনীতি, শিক্ষাবর্ষ ২০২৪-২৫) ও কনা আক্তার (ইংরেজি, শিক্ষাবর্ষ ২০২৪-২৫)।
উল্লেখ্য, উক্ত কমিটি আগামী একবছরের জন্য দায়িত্ব পালন করবেন।























