ঢাকা ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না দেয়ায় বাড়ির রাস্তা বন্ধ; মই বেয়ে ছাদ দিয়ে যাতায়াত ১০ পরিবারের

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৩:১৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / ৩০ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর উত্তর খাইলকুর এলাকায় চাঁদা না পেয়ে একটি বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওই বাড়ির মালিকসহ অন্তত ১০টি পরিবার। বাধ্য হয়ে বাসিন্দারা ঘরের ছাদের ওপর দিয়ে মই বেয়ে যাতায়াত করছেন।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী বলেন, কয়েক বছর আগে ৪ শতাংশ জমি কিনেন তমা আক্তারের স্বামী সাইফুল ইসলাম। বাড়িটি কেনার সময় উত্তর দিক দিয়ে ৪৬ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থ রাস্তাসহ কেনা হয়। হঠাৎ করেই তাদের চলাচলের রাস্তাটি বন্ধ করে দেন স্থানীয় প্রভাবশালী নিলু চাঁন খান নামের এক ব্যবসায়ী। রাস্তাটি নিজের দাবি করলেও তার পক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

ভুক্তভোগী তমা আক্তার বলেন, আমার স্বামী প্রবাসে থাকায় দুই ছেলে সন্তান ও ভাড়াটিয়াদের নিয়ে বসবাস করছি। প্রতিবেশীর সঙ্গে আগে থেকেই বিরোধ ছিল। সম্প্র্রতি রাস্তা বন্ধ করে দেওয়ার পাশাপাশি ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ওই বাড়ির ভাড়াটিয়া আব্দুল কুদ্দুস জানান, প্রতিদিন কারখানায় কাজে যেতে হয়। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় এখন মই বেয়ে বাড়িতে ওঠানামা করতে হচ্ছে, যা অত্যন্ত কষ্টকর।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত নিলু চাঁন খান বলেন, জমি কেনার সময় রাস্তার উল্লেখ থাকলেও তারা নির্ধারিত সীমার বাইরে দখল নিয়েছেন। তাই তিনি নিজের জায়গা বুঝে নিয়ে রাস্তা বন্ধ করেছি। গাছা মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে দুই পক্ষের সঙ্গে কথা বলেছি। দ্রুত সমাধানের জন্য রাস্তা খুলে দিতে বলা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাঁদা না দেয়ায় বাড়ির রাস্তা বন্ধ; মই বেয়ে ছাদ দিয়ে যাতায়াত ১০ পরিবারের

আপডেট সময় ০৩:১৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬