ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে প্রধানমন্ত্রীর সফর, জুলাই গ্রাফিতি মুছে ফেলল সিসিক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / ২৯ বার পড়া হয়েছে

আগামী ২ মে প্রধানমন্ত্রীর সিলেট সফরকে সামনে রেখে নগরীর সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অংশ হিসেবে চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদ্রাসার দেয়াল থেকে জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট সিটি করপোরেশন (সিসিক) নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রং করা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে। এর অংশ হিসেবে চৌহাট্টা ও আলিয়া মাদ্রাসা এলাকায় থাকা দেয়ালচিত্রগুলো মুছে সাদা রং করা হয়।

খবর পেয়ে মঙ্গলবার রাতে ছাত্রশক্তির নেতাকর্মীরা উপস্থিত হয়ে প্রতিবাদ জানান। গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা একই স্থানে “জান দেবো, জুলাই দেব না” স্লোগান লিখে দেন।

এ ঘটনায় আজ এক যৌথ বিবৃতিতে জাতীয় ছাত্রশক্তি সিলেট মহানগরের আহ্বায়ক জুবায়ের আহমেদ ও সদস্য সচিব কাউসার গাজী ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, জুলাইয়ের ঐতিহাসিক ঘটনাবলির স্মারক হিসেবে থাকা গ্রাফিতিগুলো ইচ্ছাকৃতভাবে মুছে ফেলা হয়েছে। তাদের ভাষ্য, “সৌন্দর্যবর্ধনের নামে এই উদ্যোগ মূলত ইতিহাস মুছে ফেলার প্রচেষ্টা।”

নেতৃবৃন্দ আরও বলেন, “যে আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, সেই জুলাইয়ের স্মৃতিচিহ্ন মুছে ফেলা দ্বিচারিতার পরিচয় বহন করে।”

তারা ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলা গ্রাফিতি পুনরায় অঙ্কনের দাবি জানিয়ে বলেন, তা না হলে সাধারণ ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে ‘সর্বাত্মক আন্দোলন’ কর্মসূচি ঘোষণা করা হবে।

তবে এ বিষয়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

সিলেটে প্রধানমন্ত্রীর সফর, জুলাই গ্রাফিতি মুছে ফেলল সিসিক

আপডেট সময় ০৩:১৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬