ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী শ্যামাপূজা উদযাপন

যবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময় ১০:২৮:১১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ৯৫ বার পড়া হয়েছে

প্রদীপ প্রজ্বালন, বর্ণিল আলোকসজ্জা, আতশবাজি ও ফানুস উড্ডয়নসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলি।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এ পূজার আয়োজন করা হয়।

পূজা উপলক্ষে সন্ধ্যা থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। মন্দির প্রাঙ্গণ সাজানো হয় বর্ণিল আলোকসজ্জা ও নানা আয়োজনে। সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা মাটির প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে মন্দির প্রাঙ্গণ আলোকিত করে তোলেন। পাশাপাশি আতশবাজি উৎসব ও ফানুস উড্ডয়নের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।

পূজার নির্ধারিত সূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টায় প্রদীপ প্রজ্বালন, ৭টায় আতশবাজি উৎসব, রাত ৯টায় পূজার আনুষ্ঠানিকতা শুরু, ১১টায় অঞ্জলি এবং রাত ১১টা ৩০ মিনিটে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।

এ উপলক্ষে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক তরুণ সেন বলেন, ‘শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলির আলোয় সবার জীবন আলোকিত হয়ে উঠুক। মানুষের জীবনের সব অন্ধকার, হতাশা, দুঃখ-কষ্ট ও দুর্দশা দূর হয়ে নতুন আশার সঞ্চার হোক। সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আসুক। সমাজ থেকে হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর হয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক। শ্রীশ্রী মা কালীর কাছে প্রার্থনা করি, তিনি যেন সবার জীবনে মঙ্গল ও কল্যাণ বয়ে আনেন। সত্য, সুন্দর ও শুভশক্তির জয় হোক।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

যবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী শ্যামাপূজা উদযাপন

আপডেট সময় ১০:২৮:১১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬