ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলা জিয়া পরিষদের সেই নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৭:২১:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / ১৭ বার পড়া হয়েছে

‎জয়পুরহাটে জিয়া পরিষদের পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসানকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় সংগঠনের মান-মর্যাদা ক্ষুন্ন করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

‎গতকাল রোববার রাতে জিয়া পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কার করা হয়। তবে আজ সোমবার দুপুরে অধ্যাপক আমিনুল ইসলাম বকুল তাঁর ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ নভেম্বর জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় মারুফ হাসান সংগঠন বিরোধী ও আপত্তিকর শব্দচয়ন করেন। এতে উপস্থিত দলীয় নেতাকর্মীরা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। তাঁর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এ কারণে ৮ নভেম্বর রাতে থেকে তাঁকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
‎
জিয়া পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মারুফ হাসান সংগঠনের মান-মর্যাদা নষ্ট করেছেন। এ কারণে তাঁকে বহিষ্কার করা হয়েছে।’

‎‎বহিষ্কারের চিঠি পাওয়ার কথা স্বীকার করে জিয়া পরিষদের পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসান বলেন, ‘আমি আগাগোড়াই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে অসুস্থতার কারণে মাঝখানে একটু নিষ্ক্রিয় থেকেছি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য দেওয়ার সময় আমার কিছু শব্দচয়ন ভুল হয়েছিল। আমি কখনও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।’
‎
‎এর আগে গত ৭ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় দুই দফা হট্টগোলের ঘটনা ঘটে। সভায় বক্তব্য দেওয়ার একপর্যায়ে মারুফ হাসান শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলে উল্লেখ করেন। এ সময় উপস্থিত কয়েকজন এর প্রতিবাদ করেন। একপর্যায়ে হট্টগোল শুরু হলে তাঁকে ডায়াস থেকে সরিয়ে দেওয়া হয়।
‎
‎এ ঘটনার পর ওই দিন শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের (ডিসি) প্রত্যাহারের দাবিতে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয় জেলা ছাত্রদল। আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং সভায় শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ সম্বোধন করার সময় জেলা প্রশাসক নীরব ছিলেন এমন অভিযোগে তারা এ আলটিমেটাম দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলা জিয়া পরিষদের সেই নেতা বহিষ্কার

আপডেট সময় ০৭:২১:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬