ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুকৃবিতে এক কোর্সে সবাই ‘ফেল’

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:২৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস অনুষদের একটি কোর্সে দ্বিতীয় ব্যাচের সব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। গত ৩০ এপ্রিল প্রকাশিত লেভেল-৪ সেমিস্টার-২ এর ফাইনাল পরীক্ষার এ ফলাফল প্রকাশ করা হয়। এ শিক্ষার্থীর অসুস্থতার কারণে পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে দ্বিধায় এ এমন হয়েছে বলে সহপাঠীরা জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে উপাচার্যের অনুমোদনে প্রকাশিত ফলাফলে দেখা যায়, ‘ফিশ হেলথ ম্যানেজমেন্ট’ (FHM-4201) কোর্সে অংশ নেওয়া ২৭ শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হননি। জানা গেছে, এ কোর্সের পরীক্ষা গত ৮ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরীক্ষার আগের দিন এক শিক্ষার্থীর অসুস্থতাকে কেন্দ্র করে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থীর অভিযোগ, তাহসিনা আনোয়ার শর্মী নামের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে সহপাঠীদের একটি অংশকে সেখানে যেতে উৎসাহিত করা হয়। একই সঙ্গে শিক্ষকের পক্ষ থেকে পরীক্ষায় অংশগ্রহণ না করলেও সমস্যা হবে না, এমন আশ্বাস দেওয়া হয়েছিল বলে দাবি করেন তারা।

শিক্ষার্থীদের ভাষ্য, কয়েকজন শিক্ষার্থী সহপাঠীদের ফোন ও বার্তার মাধ্যমে পরীক্ষায় অংশ না নিতে চাপ দেন। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমের একটি মেসেঞ্জার গ্রুপে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে বাধা দেওয়ার কথাও বলা হয়। এ ছাড়া অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) পরীক্ষায় প্রধান ইনভিজিলেটর হিসেবে থাকবেন বলে কোনো সমস্যা হবে না, এমন আশ্বাসও দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

এসব ঘটনায় অনেক শিক্ষার্থী ভীত ও অনিশ্চয়তায় পড়ে পরীক্ষায় অংশ নেননি। কেউ কেউ পরীক্ষাকেন্দ্রে গিয়েও হলে প্রবেশ করেননি বলে জানা গেছে।

এদিকে এক কোর্সে সবাই অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, এ ফলাফল ভবিষ্যতে অ্যাকাডেমিক অগ্রগতি, চাকরি ও উচ্চশিক্ষার সুযোগে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দ্রুত ঘটনার তদন্ত এবং সমাধানের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

খুকৃবিতে এক কোর্সে সবাই ‘ফেল’

আপডেট সময় ০২:২৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬