ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁচতে চায় ক্রোনস ডিজিজে আক্রান্ত নোবিপ্রবি শিক্ষার্থী সাখাওয়াত

নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৪:০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগ ১৪ ব্যাচের (২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ) মেধাবী  শিক্ষার্থী মো সাখাওয়াত হোসেন এখন জীবনের এক চরম সংকটে। যে মানুষটির হাসিতে ক্যাম্পাস মুখরিত থাকত, মরণব্যাধি বিরল রোগ ক্রোনস ডিজিজে আজ সেই হাসিকে স্তব্ধ করে দিয়েছে। বর্তমানে প্রায় দুইমাস যাবৎ তিনি ঢাকার মহাখালী গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গত দুই মাসেও মহাখালী গ্যাস্ট্রোলিভার হাসপাতালের চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা- নিরীক্ষার মাধ্যমে সাখাওয়াতের রোগ নির্ণয়ে সক্ষম হয়নি।বর্তমানে চিকিৎসকরা সাখাওয়াতের ক্রোনস ডিজিজ রোগটি নিশ্চিত করেছে।
সাখাওয়াতের পরিবার সূত্রে জানা যায়, গত এক মাস যাবৎ সাখাওয়াত কোনো ধরনের ভারী খাবার গ্রহণ করতে পারছে না। খাবার স্যালাইনের উপর নির্ভর করেই বেঁচে আছে সাখাওয়াতের জীবন।

চিকিৎসকরা জানিয়েছেন, উক্ত বিরল রোগ ক্রোনস ডিজিজ অপারেশনের জন্য সাখাওয়াতের প্রয়োজন আনুমানিক ৫ লক্ষ টাকা। তার সহপাঠীদের সূত্রে জানা যায়, দীর্ঘদিন সাখাওয়াতের চিকিৎসা চালিয়ে বর্তমানে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে এককভাবে এত বিশাল অংকের অর্থ হঠাৎ জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই তার বন্ধু, সহপাঠী এবং সমাজের সর্বস্তরের মানুষের কাছে আর্থিক সহায়তার বিনীত অনুরোধ জানানো হয়েছে।

সাখাওয়াতের সহপাঠী মুহা. খলিল উল্যাহ বলেন, ‘আমাদের আইন বিভাগের বন্ধু মো: সাখাওয়াত হোসেন দীর্ঘদিন যাবৎ পাকস্থলীর বিভিন্ন সমস্যা জনিত অসুস্থতায় ভুগছিলেন। সর্বশেষ পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তাররা নিশ্চিত হয়েছেন যে, সে বিরল রোগ ক্রোনস ডিজিজে আক্রান্ত। এমতাবস্থায় তার জরুরি অপারেশন করা লাগবে। যার ব্যয় প্রায় ৫ লক্ষ টাকা। দীর্ঘদিন চিকিৎসা খরচ চালাতে গিয়ে তার পরিবার এখন অনেকটা নিঃস্ব হয়ে গেছে। এমতাবস্থায় তার পরিবারের পক্ষে তার চিকিৎসার খরচ চালানো আর সম্ভব হচ্ছে না। তাই আমরা তার পক্ষে আপনাদের নিকট মানবিক সাহায্যের আবেদন করছি, যার মাধ্যমে আমরা আবার আমাদের বন্ধুকে আমাদের মাঝে ফিরে পেতে পারি। আপনাদের সামান্য সহযোগিতাই পারে সাখাওয়াতকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে।’

সাখাওয়াতের আরেকজন সহপাঠী নাফিসা বলেন, ‘আমাদের বন্ধু সাখাওয়াত ভীষণ অসুস্থ। বিরল এক রোগ ক্রোনস ডিজিজে আক্রান্ত। দেড়মাস যাবত স্যালাইনের উপরে বেঁচে আছে। ডাক্তার দ্রুত অপারেশনের জন্য বলেছেন। এতে খরচ প্রায় ৫ লাখ টাকা, যা তার পরিবারের একার পক্ষে বহন করা কষ্টের। এমতাবস্থায় আমরা আপনাদের সকলের দ্বারে সাহায্যপ্রার্থী। আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সাখাওয়াতকে সুস্থ করতে আমাদের পাশে দাঁড়ানোর করজোড় অনুরোধ করছি।আপনার দেওয়া ছোট একটি অনুদান সাখাওয়াতের চিকিৎসার জন্য বড় অবদান রাখতে পারে।’

সাহায্য পাঠাতে নিচের মাধ্যমগুলো ব্যবহার করুন:
বিকাশ: 01875417700 (খলিল), 01619177797 (নেছার), 01855999172 (দিহান)।
নগদ: 01875417700 (খলিল), 01850496124 (নাফিসা)।
রকেট: 01875417700 (খলিল), 01850496124 (নাফিসা)।
ব্যাংক অ্যাকাউন্ট বিবরণ:
অ্যাকাউন্ট নাম: Md. Saidul Islam
অ্যাকাউন্ট নম্বর: 2050 225 67 00552001
শাখা: Maijdee Court, Noakhali
ব্যাংক: Islami Bank Bangladesh PLC

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাঁচতে চায় ক্রোনস ডিজিজে আক্রান্ত নোবিপ্রবি শিক্ষার্থী সাখাওয়াত

আপডেট সময় ০৪:০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬