ঢাকা ০২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ভিসি প্রত্যাখ্যান আন্দোলন

ডুয়েটে বহিরাগত নিয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হা/মলা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:৫৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে অভ্যন্তরীণ শিক্ষক থেকে ভিসি নিয়োগের দাবিতে টানা চতুর্থ দিনের মতো করা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের নিয়ে হামলা চালিয়েছে ছাত্রদল। রোববার (১৭ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে লাল কার্ড কর্মসূচি পালনকালে হামলার এই ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ, ডুয়েট ও মহানগর ছাত্রদলের নেতা-কর্মীরা এ হামলা চালায়। এতে অন্তত ১০ থেকে ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এসময় পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। উত্তপ্ত হয়ে ওঠে গোটা ডুয়েট এলাকা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা আরও বলেন, বহিরাগত কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে। এজন্য তারা ডুয়েটের জ্যেষ্ঠ ও যোগ্য শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভিসি প্রত্যাখ্যান আন্দোলন

ডুয়েটে বহিরাগত নিয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হা/মলা

আপডেট সময় ১২:৫৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬