ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০১:৫১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ৩০ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং নিমসার কাচা বাজারে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন দুর্বৃত্তরা। গাড়ি ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মো. শাহিনুর আলম।

মঙ্গলবার বেলা ১১ টায় জেলার বুড়িচং কাঁচা বাজার জুনাব আলী ডিগ্রি কলেজের সামনে এই ঘটনা ঘটে । ভাঙচুর করার একটি ভিডিওতে দেখা যায় জয় বাংলা স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করে দুর্বৃত্তরা ।

নিমসার বাজারে কয়েকজন ব্যবসায়ী জানান, বুড়িচং উপজেলা মোকাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানীর ইন্দ্রনে এই হামলা করেছে দুর্বৃত্তরা । গাড়িতে হামলা করার জন্য আব্দুল কাদের জিলানী কিছু যুবককে উস্কানি দিয়ে গাড়িটি ভাঙচুর করায় ।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বুড়িচং নিমসার এলাকায় থ্রি হুইলার চলাচলে নিষেধাজ্ঞা সত্ত্বেও আইন ভঙ্গ করেছে কয়েকজন চালক। এসময় তাদেরকে বাধা দেওয়া হলে চড়াও হয়ে হাইওয়ে পুলিশের উপর হামলা করে এবং হাইওয়ে পুলিশের গাড়িট ভাঙচুর করে ।

স্থানীয় সূত্রে জানা যায়, কাঁচা বাজারের পণ্য আনা নেওয়ার কাজে অটো রিকশা গুলো মহাসড়কে চলাচল করে। মহাসড়কে অটোরিকশা চলাচলের জন্য পুলিশ বাধা দিলে চালকদের সাথে পুলিশের সংঘর্ষ হয় ।এ সময় একজন অটোরিকশা চালক আহত হয় । পরে অটোরিকশা চালকরা হামলা করলে পুলিশ সদস্যরা গাড়ি রেখে নিরাপদে চলে যায়। তারপর কিছু লোক গাড়িটি ভাঙচুর করে।

ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মুমিন বলেন, মহাসড়কে দায়িত্ব পালনকালে পুলিশের গাড়িতে হামলা করে ভাঙচুর করে কিছু দুর্বৃত্ত । আমরা সিসিটিভি ফুটেজ দেখে ভাঙচুরের সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

আপডেট সময় ০১:৫১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬