২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ০৫:০২:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ১১৯ বার পড়া হয়েছে
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে গত ২০ বছরে মাদক ব্যবসা করে প্রায় এক হাজার ব্যক্তি কোটিপতি হয়েছেন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। অবিলম্বে এসব মাদক কারবারিকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশকে কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার (১৩ জুন) দুপুরে রাজশাহীর নানকিং দরবার হলে অনুষ্ঠিত ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন: সুরক্ষা, চ্যালেঞ্জ ও প্রতিকার’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, “উন্নয়ন ও অর্জনের ক্ষেত্রে রাজশাহী সব সময়ই এগিয়ে ছিল। কিন্তু গত ২০ বছরে অনেক কিছু নষ্ট হয়ে গেছে।’
নিজ কার্যালয় আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, মো. ফজলে হুদা, ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং মোহাম্মদ ফয়েজুল কবির।
ট্যাগস :




















