ঢাকা ০২:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যাপক মুজিবুরের প্রস্তাবে পরিবর্তন হলো সংসদে মাথা ঝুঁকে সম্মানের রীতি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / ১২১ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ অধিবেশন কক্ষে ঢোকার সময় ‘মাথা ঝোঁকানো’ নিয়ে আপত্তি তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ-সদস্য (এমপি) অধ্যাপক মুজিবুর রহমান। তার আপত্তির প্রেক্ষিতে মাথা ঝুঁকে সংসদের সভাপতিকে সম্মানের রীতি পরিবর্তন করা হয়েছে। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে সিদ্ধান্ত জানান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার সংসদ অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতের সংসদ-সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন, তৃতীয় জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধিতে সংসদে ঢোকার পর মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করার কথা বলা ছিল। এরপর এটি নিয়ে আলোচনা-পর্যালোচনা করে সংশোধনী আনা হয়।

তিনি বলেন, মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করার বিষয়টি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, এটি শিরকের কাছে চলে যায়। সেজন্য এটা বাদ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমি মাঝেমধ্যে খেয়াল করি, আপনি সুন্দরভাবে সালাম দেন। আমরাও সালাম দিই, জবাব দিই। কিন্তু পরে দেখা যায় আগের মাথা ঝোঁকানো… এখনো আছে। আপনারও আছে, ডেপুটি স্পিকারেরও আছে।

কার্যপ্রণালি বিধিতে ‘শিরককে উৎখাত’ করার জন্য যে বিধি করা হয়েছে, সেটা সবার মেনে চলা উচিত-মন্তব্য করে জামায়াতের এই সংসদ-সদস্য আরও বলেন, এতে নেকি হবে, গুনাহ থেকে বেঁচে থাকা যাবে, কাল-কেয়ামতে এটা থেকে আমরা উপকার লাভ করব।

মুজিবুর রহমানের এই আপত্তির বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, কার্যপ্রণালি বিধি আরেকটু দেখে এ বিষয়ে জানাব। তবে এটা সবার ব্যক্তিগত বিষয়। কেউ সালাম দেবে, কেউ মাথা ঝোঁকাবে। সারা পৃথিবীর সংসদে এ রকম রেওয়াজ আছে। তা-ও তিনি দেখবেন বিগত সংসদে এটা বাতিল করা হয়েছে কি না।

পরবর্তীতে বুধবার সংসদ অধিবেশনের শুরুতে মাথা ঝুঁকে সংসদের সভাপতিকে সম্মানের কোন বাধ্যবাধকতা নেই বলে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

নিউজটি শেয়ার করুন

অধ্যাপক মুজিবুরের প্রস্তাবে পরিবর্তন হলো সংসদে মাথা ঝুঁকে সম্মানের রীতি

আপডেট সময় ০৪:০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬