ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাত দিনেই উঠে যাচ্ছে সড়কের পিচঢালাই

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:৪৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে নির্মাণের সাত দিনের মধ্যেই যানবাহনের চাকার ঘষায় এবং হাতের টানে একটি সড়কের পিচঢালাই উঠে যাওয়ার অভিযোগ উঠেছে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে ছোট ছোট গর্ত। যানবাহন চলার সময় রাস্তা দেবে যাচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তড়িঘড়ি নির্মাণ করায় সড়কটির এই অবস্থা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

উপজেলার গোড়াই ফ্লাইওভারসংলগ্ন জোরপুকুর পাড় হয়ে বঙ্গেরটেকি গ্রিনসিটি এলাকা পর্যন্ত ৪৬০ মিটার সড়কের এই বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে । উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায় গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই ফ্লাইওভার-সংলগ্ন জোরপুকুরপাড় হয়ে বঙ্গেরটেকি গ্রিনসিটি পর্যন্ত ১৪ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ৪৬০ মিটার সড়কের পিচঢালাইয়ের কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজ। এক সপ্তাহ আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তড়িঘড়ি করে সড়কটির পিচঢালাই করা হয়। এর পরই শুরু হয় বৃষ্টি। পিচঢালাই শুকানোর আগেই বৃষ্টি হওয়ায় যানবাহনের চাকা এবং পায়ের ঘষায় পিচ উঠে বিভিন্ন জায়গায় গর্ত হতে থাকে।

স্থানীয় বাসিন্দা নাঈম ও আলামিন বলেন, পুরোনো রাস্তা পরিষ্কার না করেই তড়িঘড়ি করে পিচঢালায়ের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান বিসমিল্লাহ এন্টারপ্রাইজ। এছাড়া নিম্নমানের নির্মাণসামগ্রী এবং প্রয়োজনের তুলনায় কম বিটুমিন ব্যবহারের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি তাদের।

মির্জাপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী মনিরুল সাজ রিজন বলেন, সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা আমি শুনেছি। এখনো ঠিকাদারকে কোনো বিল পরিশোধ করা হয়নি। ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় যথাযথভাবে সংস্কার না করা পর্যন্ত বিল দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

সাত দিনেই উঠে যাচ্ছে সড়কের পিচঢালাই

আপডেট সময় ০২:৪৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬