ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলেজ ছাত্রীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার বরিশাল ছাত্র ইউনিয়নের সভাপতি

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০১:২৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে

ধর্ষণের অভিযোগ তুলে প্রেমিকার করা মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নয়ন সরকার জয়কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে বরিশাল নগরীর কাউনিয়া প্রথম গলির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম।

এর আগে গত মঙ্গলবার (২৮ জুলাই) কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই তরুণী।

গ্রেপ্তার নয়ন সরকার জয় বরগুনা জেলার বাসিন্দা নারায়ণ সরকারের ছেলে ও বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি। তিনি বরিশাল নগরীর কাউনিয়া প্রথম গলিতে ভাড়া বাসায় বসবাস করেন এবং বিএম কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

ভুক্তভোগী তরুণী মামলার অভিযোগে উল্লেখ করেছেন, জয়ের সঙ্গে ২০২৪ সালে প্রেমের সম্পর্ক শুরু হয়। এরপর সে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। গত ছয় মাস ধরে বিয়ের কথা বললে বিষয়টি এড়িয়ে গিয়ে এখন লাপাত্তা রয়েছে। তার মা আমাকে বউ হিসাবে মেনে নেবে না বলে এমন ঘটনা ঘটিয়েছে।

তরুণীর অভিযোগ, গ্রেপ্তারের আগে জয় পলাতক অবস্থায় থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের ব্যক্তিগত ছবি ছড়িয়ে দিয়েছে। এছাড়া মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে।

নিউজটি শেয়ার করুন

কলেজ ছাত্রীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার বরিশাল ছাত্র ইউনিয়নের সভাপতি

আপডেট সময় ০১:২৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬