ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্বাভাবিকভাবে বেড়েছে বাসার বিদ্যুৎ বিল, ফেসবুকে মিজানুর রহমান আজহারির পোস্ট

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৫:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ২৬ বার পড়া হয়েছে

সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুতের বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগ করছেন অনেক গ্রাহক। আগের মাসের তুলনায় চলতি মাসে, বিশেষ করে জুন মাসের বিদ্যুৎ বিল কয়েক গুণ বেশি এসেছে বলে অভিযোগ উঠেছে।

এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বিশ্বনন্দিত ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারি।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ৩টার দিকে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, হঠাৎ করেই তার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে এবং পরিচিত অনেকেরই একই ধরনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই পোস্টটিতে বিপুল সংখ্যক ফেসবুক ব্যবহারকারী প্রতিক্রিয়া জানান। পাশাপাশি অনেকেই মন্তব্যের মাধ্যমে নিজেদের বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন।

এদিকে সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলে তাদের নজরে এসেছে। এ ধরনের প্রচারণার তীব্র প্রতিবাদ জানিয়ে বিভাগটি দাবি করেছে, অতিরিক্ত বিদ্যুৎ বিল-সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো সমাধান করেছে। তাই এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।

তবে কোনো গ্রাহকের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রয়োজনীয় প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

অস্বাভাবিকভাবে বেড়েছে বাসার বিদ্যুৎ বিল, ফেসবুকে মিজানুর রহমান আজহারির পোস্ট

আপডেট সময় ০৫:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬