ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘ইরানে হামলার পর বিশ্বে পরমাণু অস্ত্র অর্জনের আকাঙ্ক্ষা বেড়েছে’

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / ৩০ বার পড়া হয়েছে

ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বেপরোয়া কর্মকাণ্ড’ বিশ্বজুড়ে পরমাণু অস্ত্র অর্জনের প্রবণতা বাড়িয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি। খবর আলজাজিরার।

রেজায়ি বলেন, বিশেষ করে মানুষ যখন দেখেছে যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সদস্যপদ এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-তে থাকা ইরানের জন্য যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে কার্যকর হয়নি, তখন এই আকাঙ্ক্ষা আরো বেড়েছে।

তিনি বলেন, ‘ট্রাম্প পারমাণবিক নিরাপত্তার পরিবর্তে পারমাণবিক অনিরাপত্তা তৈরি করেছেন।’

রেজায়ি আরো বলেন, ইরান সব আন্তর্জাতিক নিরাপত্তা বিধি মেনে নিয়েছে এবং সেগুলো অনুসরণ করেছে। দেশটি এনপিটির সদস্য এবং পরিদর্শনে সম্মত হয়েছে।

তিনি দাবি করেন, পরমাণু সংক্রান্ত আন্তর্জাতিক বিধিবিধান মেনে চলার ক্ষেত্রে ইরান অন্য যেকোনো দেশের চেয়ে বেশি প্রতিশ্রুতিবদ্ধ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‘ইরানে হামলার পর বিশ্বে পরমাণু অস্ত্র অর্জনের আকাঙ্ক্ষা বেড়েছে’

আপডেট সময় ০২:০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬