ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে পেটাল ছাত্রলীগ নেতা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:১৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩১ বার পড়া হয়েছে

সিলেটে ফেসবুকে মন্তব্যের (কমেন্ট) জেরে বাসায় গিয়ে এক ছাত্রদল নেতাকে পেটানোর অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্বনাথ উপজেলার পৌর শহরের টিএনটি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছাত্রদল নেতার নাম আবদুল মজিদ বকুল। তিনি বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম শামীম আহমদ। তিনি ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সহসভাপতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম আহমদ তার ফেসবুক আইডিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিরূপ পোস্ট করেন। এসব পোস্টের কমেন্টে পাল্টা জবাব দেন আবদুল মজিদ বকুল। এর জের ধরে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বকুলের বাসায় গিয়ে তাকে মারধর করেন শামীম।

আহত বকুলকে প্রথমে বিশ্বনাথ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ছাত্রদল নেতাকে মারধর করার পর বিশ্বনাথ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের বাসায় গিয়ে আশ্রয় নেন শামীম। সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ধরতে ভীড় জমালে পালিয়ে যান শামীম। এ ঘটনার পরে পুলিশ হাবিবুর রহমান হাবিব ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলামকে আটক করেছে।

তবে পুলিশ বলছে, ছাত্রদল নেতাকে হামলার ঘটনায় কাউকে আটক করা হয়নি। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগও দেননি।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, ‘এরকম একটা ঘটনা আমরা শুনেছি। তবে শুক্রবার দুপুর পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেননি। তবে আমরা বিষয়টি তদন্ত করছি।’

হাবিব ও কামরুলকে আটকের বিষয়ে তিনি বলেন, ছাত্রদল নেতাকে মারধরের ঘটনায় কাউকে আটক করা হয়নি। হাবিব ও কামরুলের বিরুদ্ধে নিয়মিত মামলা ছিল। সেই মামলায় তাদেরকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। পরদিন বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীমের ফেসবুক পোস্টে কমেন্ট করায় তিনি আমাদের ছাত্রদলের পৌর যুগ্ম সাধারণ সম্পাদক বকুলের বাসায় গিয়ে তাকে পিটিয়েছেন। খবর পেয়ে আশপাশের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছেন। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে পেটাল ছাত্রলীগ নেতা

আপডেট সময় ১০:১৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬