ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার আবেদন রুমিন ফারহানার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:৪৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দেয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও সুপ্রীম কোর্টের আইনজীবী রুমিন ফারহানা।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো এক লিখিত আবেদনে রুমিন ফারহানা অভিযোগ করেন, গত ১১ সেপ্টেম্বর ডিএজি নজরুল ইসলাম ছোটন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তাকে লক্ষ্য করে ‘অত্যন্ত আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ’ একটি স্ট্যাটাস দেন।

আবেদনে রুমিন ফারহানা বলেন, একজন দায়িত্বশীল সরকারি আইন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের বক্তব্য তার জন্য শুধু অপমানজনক নয়, বরং অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভাবমূর্তি ও পেশাগত মর্যাদাকেও প্রশ্নবিদ্ধ করে।

তিনি দাবি করেন, রাষ্ট্রপক্ষের একজন ডিএজির কাছ থেকে এ ধরনের শিষ্টাচারবহির্ভূত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ ঘটনায় ডিএজি নজরুল ইসলাম ছটনের বিরুদ্ধে বিভাগীয় ও উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে অনুরোধ জানিয়েছেন রুমিন ফারহানা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার আবেদন রুমিন ফারহানার

আপডেট সময় ০২:৪৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬