ঢাকা ০৩:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘৩ লাখ ছিনতাই, ২ লাখ চাঁদা দাবি’ ছাত্রদলের সভাপতিসসহ ২ জনকে আটক করল জনতা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০১:৫৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫ বার পড়া হয়েছে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ৩ লাখ টাকা ছিনতাই ও ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে নাগাইশ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি গাজী নাঈম এবং উপজেলা ছাত্রদলের সাবেক নেতা মো. শাকিল সরকারকে আটক করেছে স্থানীয় জনতা। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ।

গত ১৯ সেপ্টেম্বর রাতে উপজেলার শশীদল ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, নাগাইশ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি গাজী নাঈম ও ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক নেতা শাকিল সরকার ৩ লাখ টাকা ছিনতাই এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে স্থানীয় লোকজন তাদের আটক করে।

ভিডিওতে স্থানীয় জনতাকে বলতে শোনা যায়, ‘৩ লাখ টাকা ছিনতাই এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করেছে, এর জন্য আমরা এই দুজনকে আটক করেছি, তারা হলো ছাত্রদলের নেতা ।’

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল আহমেদ আখন্দ আমার দেশকে বলেন, ‘এমন একটি বিষয় আমাকে কয়েকজন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে ভিডিও দেখেছি। সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী আমার দেশকে বলেন, ‘বিষয়টি রাতে আমাকে জানিয়েছে উপজেলা ছাত্রদলের নেতারা। সাংগঠনিক নিয়মবহির্ভূত কেউ কাজ করে থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযোগের বিষয়ে জানতে নাগাইশ সরকারি কলেজ ছাত্রদলের নেতা গাজী নাঈম ও সাবেক এ ছাত্রদলের মো. শাকিল সরকারের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তারা ফোন ধরেননি ।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন আমার দেশকে বলেন, ‘এমন কোনো অভিযোগ পাই নাই । তবে তাদের মধ্যে ফেসবুকে একটা ভিডিও আমি দেখতে পেয়েছি, এখনো আমাদের কাছে কোনো অভিযোগ আসে নাই ।’

নিউজটি শেয়ার করুন

‘৩ লাখ ছিনতাই, ২ লাখ চাঁদা দাবি’ ছাত্রদলের সভাপতিসসহ ২ জনকে আটক করল জনতা

আপডেট সময় ০১:৫৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬